আমাদের মূল লক্ষ্য হলো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ, কার্যকরী এবং সবার জন্য উন্মুক্ত করা। বর্তমান ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে আমরা শিক্ষার্থীদের জন্য ঘরে বসেই রিয়েল বুক বা প্রিন্টেড বা ছাপানো বই, নিখুঁত ও রিয়েল-টাইম মক টেস্ট, কুইজ এবং মানসম্মত শিক্ষা উপকরণ (পিডিএফ গাইড ও ভিডিও লেসন) প্রদানের মাধ্যমে তাদের স্বপ্ন পূরণে সারথী হিসেবে কাজ করছি।
একটি মানসম্মত পরীক্ষা পদ্ধতি ও সঠিক গাইডলাইন একজন শিক্ষার্থীর জীবন বদলে দিতে পারে। আমরা বিসিএস (BCS), জুডিশিয়াল সার্ভিস (BJSC), প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং জাপানি ভাষা দক্ষতা (JLPT N1-N5)-সহ বিভিন্ন ভাষা ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য শতভাগ নির্ভুল মডেল টেস্টের সুবিধা দিচ্ছি। আমাদের প্ল্যাটফর্মের আধুনিক প্রযুক্তির কল্যাণে হাজার হাজার শিক্ষার্থী একসাথে পরীক্ষা দিয়ে মুহূর্তের মধ্যেই তাদের মেধা যাচাই এবং বিস্তারিত ফলাফল জানতে পারছে।
স্মার্ট মক টেস্ট: রিয়েল-টাইম টাইমার এবং নেগেটিভ মার্কিং-সহ হুবহু আসল পরীক্ষার মতো ইন্টারফেস।
সঠিক মূল্যায়ন: পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই অটোমেটিক মেধা তালিকা (Merit List) এবং ভুল উত্তরগুলোর সঠিক ব্যাখ্যা।
সহজে ডাউনলোডযোগ্য রিসোর্স: গুরুত্বপূর্ণ প্রশ্নব্যাংক এবং সাজেশনের হাই-কোয়ালিটি পিডিএফ (PDF) ম্যাটেরিয়ালস।
অভিজ্ঞ মেন্টর প্যানেল: দেশের নামকরা শিক্ষাবিদ, লেখক এবং অভিজ্ঞ এডিটরদের দ্বারা প্রতিটি প্রশ্নপত্র প্রণীত ও যাচাইকৃত।
আমরা একটি সম্পূর্ণ আইনসম্মত এবং নিবন্ধিত প্রকাশনা ও শিক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান। আমাদের প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও সততার প্রমাণস্বরূপ প্রয়োজনীয় লাইসেন্স তথ্য নিচে দেওয়া হলো:
প্রতিষ্ঠানের নাম: সাঈদ পাবলিকেশন্স
ট্রেড লাইসেন্স নম্বর (Trade License No): ২৬২৯১১০৩১১৯০০০৯৫২